হোম > খেলা

‘কাঁধের বোঝা’ গ্রিলিশকে এভারটনে পাঠাল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

জ্যাক গ্রিলিশকে নিয়ে ম্যানচেস্টার সিটির প্রত্যাশাটা ছিল পাহাড়সম। আক্রমণভাগে তাকে নিয়ে লম্বা পরিকল্পনা ছিল পেপ গার্দিওলার। কিন্তু প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি এই উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। তাই সময়ের সঙ্গে সঙ্গে সিটিজেন শিবিরে বোঝা হয়ে পড়েন গ্রিলিশ। অবশেষে কাঁধের ওপর থেকে সেই বোঝা নামাল ম্যানসিটি।

গ্রিলিশের ওপর ম্যানসিটির প্রত্যাশা কতটা ছিল সেটা বোঝার জন্য একটি পরিংসংখ্যানই যথেষ্ট। ২০২১ সালের গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের সে সময়কার রেকর্ড ট্রান্সফার ফি ১০ কোটি পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে তারকা ফুটবলারকে দলে ভেড়ায় ম্যানচেস্টারের ক্লাবটি।

যদিও ফর্ম, ফিটনেস ও চোটের কারণে ম্যানসিটিতে নিজেকে প্রমাণ করতে পারেননি গ্রিলিশ। তাই ধীরে ধীরে গার্দিওলার আস্থা হারাতে থাকেন তিনি। বিশেষ করে নতুন মৌসুমকে সামনে রেখে তাকে পরিকল্পনার বাইরে রাখেন গার্দিওলা।

বেশকিছু গণমাধ্যমের জানায়, চলমান গ্রীষ্মে গ্রিলিশকে বিক্রি করে দেবে ম্যানসিটি। যদিও সে পথে হাঁটেনি জায়ান্টরা। তাই বলে নিজেদের পরিকল্পনা থেকে সরে আসেনি ম্যানসিটি। গ্রিলিশকে ধারে এভারটনে পাঠিয়েছে তারা।

গ্রিলিশের সঙ্গে এক বছরের ধার চুক্তি করেছে এভারটন। উভয় ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা