তারকা খেলোয়াড়রা পৌঁছে গেছেন। মেলবোর্নের ভেন্যুও প্রস্তুত কোর্ট নিয়ে। উচ্ছ্বাস, উন্মাদনা ও উদ্দীপনা নিয়ে আজ সকালে পর্দা উঠছে অস্ট্রেলিয়ান ওপেনের। শিরোপা ধরে রাখতে আজ রোববার দুপুরে লড়াইয়ে নামছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। প্রথম রাউন্ডের ম্যাচে বেলারুশের এ তারকার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেনস।
সোমবার সকালে র্যাকেট হাতে কোর্টের লড়াইয়ে নামবেন আরেক শিরোপাধারী জ্যানিক সিনার। ইতালিয়ান এ তারকা মুখোমুখি হবে শীর্ষ বাছাই চিলিয়ান খেলোয়াড় নিকোলাস জ্যারির।তারকা খেলোয়াড়রা পৌঁছে গেছেন। মেলবোর্নের ভেন্যুও প্রস্তুত কোর্ট নিয়ে। উচ্ছ্বাস, উন্মাদনা ও উদ্দীপনা নিয়ে আজ সকালে পর্দা উঠছে অস্ট্রেলিয়ান ওপেনের। শিরোপা ধরে রাখতে আজ রোববার দুপুরে লড়াইয়ে নামছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।
প্রথম রাউন্ডের ম্যাচে বেলারুশের এ তারকার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেনস। সোমবার সকালে র্যাকেট হাতে কোর্টের লড়াইয়ে নামবেন আরেক শিরোপাধারী জ্যানিক সিনার। ইতালিয়ান এ তারকা মুখোমুখি হবে শীর্ষ বাছাই চিলিয়ান খেলোয়াড় নিকোলাস জ্যারির।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে তার রাজত্ব কেড়ে নিতে রণকৌশল এঁটে যাচ্ছেন নোভাক জোকোভিচ। সোমবার সার্বিয়ান এ সুপারস্টার লড়াই করবেন যুক্তরাষ্ট্রের তারকা নিশেশ বাসভারেডির বিপক্ষে।
তবে কোর্টে নামার আগেই অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে বিতর্ক ছুড়ে দিয়েছেন জোকোভিচ। মার্কিন ম্যাগাজিন জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামজয়ী সুপারস্টার দাবি করেন, ২০২২ সালে মেলবোর্নে আটক রেখে তাকে সিসা ও পারদমিশ্রিত ‘বিষাক্ত’ খাবার পরিবেশন করা হয়েছিল। করোনা টিকা না নেওয়ায় ওই বছর টুর্নামেন্ট শুরুর আগেই অস্ট্রেলিয়া থেকে তাকে বের করে দিয়েছিল দেশটি।
খাদ্যে বিষপ্রয়োগের নিয়ে অভিযোগ তুলে জোকোভিচ বলেন, ‘স্বাস্থ্যগত কিছু সমস্যায় ভুগছিলাম, মেলবোর্নের হোটেলে যেটা আমি বুঝতে পারি। যে খাবার দেওয়া হয়েছিল, তাতে বিষক্রিয়ায় ভুগছিলাম। সার্বিয়ায় ফেরার পর কিছু বিষয় আবিষ্কার করেছি। জনসমক্ষে এটা আমি কখনো বলিনি, তবে যেটা আবিষ্কার করেছিলাম, (শরীরে) উচ্চমাত্রার ধাতব রয়েছে। উচ্চমাত্রার সিসা ও পারদ ছিল।’