হোম > খেলা

জর্ডানকে রুখল দেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

জাতীয় পতাকা হাতে নারী ফুটবলাররা, ছবি: বাফুফে

শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূণ্য ড্রয়ের পর আফঈদা খন্দকারদের আত্মবিশ্বাসের পারদ ছিল অনেক উঁচুতে। সেটি কাজে লাগিয়েই তিন জাতির ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক জর্ডানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন মেয়েরা। বুধবার রাতে জর্ডানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ নারী দল। জয় না পেলেও এই ড্র-ই বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি।

আম্বানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে খেলার শুরু না হতেই পিছিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। ৫ মিনিটে গোল খেয়ে বসেন তারা। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর খেলায় জর্ডানের মেয়েদের গতি বেড়ে যায়। তবে পাল্লা দিয়ে লড়াই করে ম্যাচে ফেরে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে আনন্দের উপলক্ষ্য এনে দেন শামসুন্নাহার জুনিয়র। ৪৩ মিনিটে তার গোলে ১-১ সমতায় ফেরে কোচ পিটার বাটলারের দল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবারও এগিয়ে যায় জর্ডান। ৫৮ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলটি পায় স্বাগতিকরা। তবে শাহেদা আক্তার রিপার কীর্তিতে আবার ম্যাচে ফেরে বাংলাদেশ। ৮২ মিনিটে গোল করেন রিপা। ফলে স্কোর লাইন ২-২ হয়। খেলার বাকি সময় এ স্কোর লাইন ধরে রেখে আনন্দ-উৎসব করেছেন আফঈদারা। কেননা জর্ডানের বিপক্ষে তাদের ঘরের মাটিয়ে দুইবার পিছিয়ে পড়েও ড্র করা তো জয়ের সমান বলতে হবে!


মাঠে নামার আগে জর্ডান ম্যাচে ভালো কিছু করে দেখানোর পণ ছিল বাংলাদেশের মেয়েদের। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৫৯ ধাপ এগিয়ে জর্ডান। এ দলটির বিপক্ষে স্মরণীয় ম্যাচ উপহার দিলেন আফঈদারা। বাংলাদেশের সামনে ২০২৬ এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা। ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের ম্যাচগুলো হবে মিয়ানমারে। ২৯ জুন বাহরাইন ম্যাচ দিয়ে বাছাই পর্বের মিশন শুরু হবে বাংলাদেশের। বাহরাইন ছাড়াও স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বেন মেয়েরা।

মূলত এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডানের তিন জাতির ফুটবল টুর্নামেন্টে খেলেছে তারা। তাদের প্রস্তুতিটা মন্দ হয়নি। ফিফা র‌্যাংকিংয়ে বেশ এগিয়ে থাকা দলের বিপক্ষে যেভাবে লড়াই করেছে বাটলারের দল, সেটি এশিয়ান কাপের বাছাই পর্বে আত্মবিশ্বাসের জ¦ালানি হিসেবে কাজ করবে। প্রথম ম্যাচ জয়ের পর নারী দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন কোচ বাটলার। এবার জর্ডানের বিপক্ষেও তার শিষ্যরা নৈপুণ্য দেখালেন। উল্লেখ, সাবিনা খাতুনসহ সাফজয়ী ৫ নারী ফুটবলারকে ছাড়া জর্ডানের তিন জাতির টুর্নামেন্টে খেলেছে বাংলাদেশ।

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল

হোবার্টের মৌসুমসেরা রিশাদ

এগিয়ে থেকেও ম্যাচ হারল বাংলাদেশ

স্পেনকে রুখে দিল মিশর, ইংল্যান্ডকে হারিয়ে চমক জাপানের

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা, ক্রীড়ায় নতুন দিগন্তের আশা

লিগ বন্ধ নিয়ে ক্ষোভ ঝাড়লেন ইমরুল কায়েস

সিলেট জেলা স্টেডিয়াম জরাজীর্ণ, ক্রীড়াপ্রতিমন্ত্রীর ক্ষোভ

৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ইরাক

দাপুটে ফুটবলে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল