টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ১৮টি শিরোপা জিতে রেকর্ড গড়লেন কাইরন পোলার্ড। সিপিএল ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে দেয় পোলার্ডের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। আর তাতেই পোলার্ড নামে লেখালেন রেকর্ডে।
এতদিন ১৭ শিরোপা নিয়ে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড তার পাশেই ছিলেন আরেক ক্যারিবিয়ান তারকা ড্যারেন ব্রাভো। এবার তিনি পড়ে গেলেন পেছনে।র
পোলার্ড পাঁচবার করে সিপিএল ও আইপিএল, দুবার চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি, একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিপিএল, স্ট্যানফোর্ড টি-টোয়েন্টি, আইএলটি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেট, র্যাম স্ল্যাম টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেয়েছেন।