হোম > খেলা

ফাইনালে বাফুফে একাডেমি দল

স্পোর্টস রিপোর্টার

চীনের আমন্ত্রণমূলক প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি ফুটবল দল। সেমিফাইনালে তারা ৪-০ গোলে হারায় হেনান প্রভিনশিয়াল এক্সপ্রেরিমেন্টাল হাই স্কুল ফুটবল দলকে।

এ জয়ে অনূর্ধ্ব-১৭ বয়সভিত্তিক টুর্নামেন্টে তিয়ানউ লিউফাং কাপের ফাইনালে উঠল বাংলাদেশের দলটি। আগামীকাল ফাইনালে বাফুফে একাডেমি দলের মুখোমুখি হবে উহান অনূর্ধ্ব-১৭ দল।

সেমিফাইনালে বাংলাদেশের হয়ে গোল করেছেন, রায়হানুল ইসলাম রবিন, তাহসান খাঁ, স্বপন হোসেন ও মোহাম্মদ হেদায়েতুল্লাহ। খেলার ১৩ মিনিটে রবিনের গোলে এগিয়ে যায় বাফুফে একাডেমি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তাহসান। বিরতির আগ মুহূর্তে স্বপনের লক্ষ্যভেদে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় দল।

দ্বিতীয়ার্ধে শেষ গোলটি মোহাম্মদ হেদায়েতুল্লাহর। আজ ফাইনাল ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে চায় বাফুফে একাডেমি দল।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের