হোম > খেলা

না ফেরার দেশে পোর্তোর চ্যাম্পিয়নস লিগ জয়ী অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

না ফেরার দেশে পাড়ি জমালেন পোর্তোর চ্যাম্পিয়নস লিগ জয়ী অধিনায়ক জর্জ কস্তা। এক বিবৃতিতে পর্তুগিজ ক্লাবটি সাবেক তারকা ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পোর্তোর ফুটবল পরিচালকের দায়িত্ব পালন করছিলেন কস্তা। মঙ্গলবার (৫ আগস্ট) দলের ট্রেনিং সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক এই ডিফেন্ডার। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। যদিও বাঁচানো যায়নি কস্তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

পরবর্তীতে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কস্তা। এক বিবৃতিতে পোর্তো জানিয়েছে, ‘আমাদের ক্লাবের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে ফুটবল পরিচালকের দায়িত্ব পালন করা কস্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময় পোর্তোকে কাটিয়েছেন কস্তা। ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৮৩ ম্যাচে মাঠে নামেন তিনি। জিতেছেন ২৪টি শিরোপা।

জোসে মরিনহোর কোচিংয়ে ২০০৪ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে পোর্তো। সেবার দলটির অধিনায়ক ছিলেন কস্তা। তার আগের বছর পোর্তোর হয়ে উয়েফা কাপ (বর্তমান ইউরোপা লিগ) জেতেন সাবেক এই ফুটবলার।

২০০৬ সালে অবসর নেন কস্তা। এরপর নাম লেখান কোচিংয়ে। এরপর ১৬টি ক্লাবের ডাগআউটে দেখা গেছে তাকে।

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ