হোম > খেলা

স্টোকসকে নিয়ে আশাবাদী ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

বাঁ পায়ের চোটের কারণে ম্যানচেস্টার টেস্টের চতুর্থ দিন বল করেননি বেন স্টোকস। যদিও ম্যাচের শেষদিন তার বল করা নিয়ে আশাবাদী ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।

তৃতীয় দিনে ব্যাটিংয়ের সময় চোট পান স্টোকস। এজন্য রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। যদিও শেষ বিকেলে আবার ব্যাটিংয়ে নামেন তারকা অলরাউন্ডার। চতুর্থ দিনে সেঞ্চুরি তুলে নেন স্টোকস। খেলেন ১৪১ রানের ইনিংস। প্রথম ইনিংসে ইংল্যান্ড থামে ৬৯৯ রানে।

ইংল্যান্ড অলআউট হওয়ার পর চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৩ ওভার ব্যাট করেছে ভারত। এদিন ফিল্ডিং করলেও বোলিংয়ে আসেননি স্টোকস। শেষদিনে তাকে বোলিংয়ে পাওয়ার আশাতেই এই সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট।

চতুর্থ দিনের খেলা শেষে ট্রেসকোথিক বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে স্টোকসের উপর বেশ চাপ ছিল। এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় সে চোট পায়। আমরা আশা করছি যে বিশ্রাম এবং ইংল্যান্ডের মেডিকেল টিমের চেষ্টার পর সে পঞ্চম দিন বল করতে পারবে।’

জানুয়ারিতে হ্যামস্ট্রিং সার্জারি করেন স্টোকস। অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ খেলার জন্য গত কয়েক মাস কঠিন পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে খেলার জন্য প্রস্তুত করেন। চলমান সিরিজের এখন পর্যন্ত ১২৯ ওভার বোলিং করেছেন তিনি। যা নির্দিষ্ট কোনো টেস্ট সিরিজে তার জন্য সর্বোচ্চ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা