হোম > খেলা

মেয়েকে হারালেন হযরতউল্লাহ জাজাই

স্পোর্টস ডেস্ক

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আফগানিস্তানের তারকা ব্যাটার হযরতউল্লাহ জাজাইয়ের দুই বছরের কন্যা সন্তান। আফগানিস্তান ক্রিকেট দলের আরেক সদস্য করিম জানাত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

জাজাইয়ের মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফগানিস্তান ক্রিকেটে। অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন ২৬ বছর বয়সী ক্রিকেটারকে। যদিও তার মেয়ের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

মৃত্য সংবাদ নিশ্চিত করতে জাজাই লিখেছেন, ‘আমি আপনাদের সকলের সাথে এই সংবাদটি ভাগ করে নিতে গভীরভাবে দুঃখিত যে আমার ভাই হযরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছেন। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তার এবং তার পরিবারের জন্য আমার হৃদয় দুঃখে ব্যথিত। এই মর্মান্তিক ক্ষতির মধ্য দিয়ে যাওয়া সময়ে তাদের প্রার্থনায় রাখুন। হযরতউল্লাহ জাজাই এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

২০১৬ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। এখন পর্যন্ত আফগানদের হয়ে ৪৫টি কুড়ি ওভারের ম্যাচের পাশাপাশি ১৬টি ওয়ানডে খেলেছেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপ প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ নারী দল

‘তিনি শুধু কোচ নন, একজন অভিভাবকও’—সালাউদ্দিনকে নিয়ে আবেগঘন মুমিনুল

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

‘হেক্সা’ স্বপ্ন ভাঙবে ব্রাজিলের, বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে ব্রাজিলের ‘ভরসা’ আনচেলত্তি

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন

মেসিকে নিয়ে কাটল দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলো মায়ামি

অসুস্থতা জয় করে বিশ্বকাপ দলে কলম্বিয়ার পোস্টারবয় হামেস

টিভিতে আজ দেখবেন ফ্রেঞ্চ ওপেনের ম্যাচ

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার