হোম > খেলা

দেশি ফাউন্ডেশনের নতুন সংযোজন দেশি স্পোর্টস সেন্টার

স্পোর্টস রিপোর্টার

নববর্ষবরণ ও আনন্দ অনুষ্ঠানের মাঝে আজ শনিবার দেশি স্পোর্টস সেন্টার, দেশি থেরাপি সেন্টার ও দেশি অ্যাকাডেমিক সেন্টার উদ্বোধন করেছে ডিসেবিলিটি এম্পাওয়ার্মেন্ট ফর সাসটেইনেবল ইমপ্যাক্ট (দেশি) ফাউন্ডেশন বাংলাদেশ। সংস্থাটির আনন্দ অনুষ্ঠান ও সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরুল ইসলাম, যুগ্ম কমিশনার, বাংলাদেশ পুলিশ ও ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক সাজ্জাদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত সাইফুল কবির, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, আমিনুল হাসান, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এবং আসিফুল হাসান মাসুদ, ট্রেজারার, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ।

স্বাগত বক্তব্য রাখেন ড. মারুফ আহমেদ মৃদুল, এক্সিকিউটিভ ডিরেক্টর ও সাধারণ সম্পাদক, দেশি ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন রাসেল কবির সুমন, সভাপতি, দেশি ফাউন্ডেশন। আরও উপস্থিত ছিলেন সানোয়ার হোসেন, সহ সভাপতি, দেশি ফাউন্ডেশন এবং হেদায়েতুল আজিজ, যুগ্ম সম্পাদক সহ অন্যান্য সদস্য ও গণমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।

ডিসেবিলিটি এম্পাওয়ার্মেন্ট ফর সাসটেইনেবল ইমপ্যাক্ট (দেশি) ফাউন্ডেশন বাংলাদেশে অগ্রগামী ও অন্যতম প্রথম সারির অটিজম সহ অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা ব্যক্তিদের জন্য আবাসনভিত্তিক পুনর্বাসন কেন্দ্র। যা অটিজম সহ অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিদের জন্য একটি অন্যতম বিশেষ পুনর্বাসন কেন্দ্র যা স্পোর্টস, বিশেষ শিক্ষা ও দৈনন্দিন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের আত্ম নির্ভরশীল করে গড়ে তুলতে সাহায্য করে। দেশি ফাউন্ডেশন ২০২১ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয়।

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

পরিবর্তন হবে পূর্বাচল স্টেডিয়ামের নকশা

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অন্তরা-প্রিয়ার স্বর্ণ জয়

মাহমুদউল্লাহকে দলে ভেড়াল প্রাইম ব্যাংক, বিজয়কে মোহামেডান আর মমিনুলকে লিওপার্ডস

বিশ্বকাপে ট্রেনের টিকিট কাটতেই লাগবে ১৮ হাজার টাকা

জোড়া গোলে পিডব্লিউডির জয়ের নায়ক মারাত

আন্তঃবিশ্ববিদ্যালয় হকিতে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

মিরপুরে তারুণ্যের স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত

২৪ এপ্রিল শুরু হচ্ছে অ্যাক্সেনটেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান