হোম > খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ থেকে নতুন নিয়ম আইসিসির

স্পোর্টস ডেস্ক

বল আঘাত করছে ক্রিকেটারের মাথায়। ছবি: সংগৃহীত

ক্রিকেটের নিয়মনীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কনকাশন সাব বা বদলি নিয়মের পরিবর্তন। যা টেস্টে ক্রিকেটে কার্যকর হবে চলতি বছরের জুন থেকে এবং জুলাই থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। জুনে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ দিয়েই নতুন নিয়ম কার্যকর শুরু হবে।

কনকাশন নিয়ম নিয়ে বিতর্ক কম হয়নি। চলতি বছরের শুরুতে ভারত ও ইংল্যান্ড সিরিজেই এ নিয়ে প্রশ্ন উঠেছিল। কনকাশন সাবের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ওই খেলোয়াড়ের জায়গায় তার প্লেয়িং রোলের কাউকেই নামাতে হবে। যেমন, ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলার।

ইংল্যান্ডের বিপক্ষে ভারত টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের জায়গায় খেলায় পেসার হর্ষিত রানাকে, যা নিয়ে ম্যাচ শেষে সরাসরি সমালোচনা করেছিলেন তখনকার ইংলিশ অধিনায়ক জশ বাটলার। তাতেই নড়েচড়ে বসেছে আইসিসি।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে পাঁচজন বিকল্প খেলোয়াড়ের তালিকা ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে। এ তালিকায় থাকা পাঁচজনের প্লেয়িং রোল থাকবে ভিন্ন। সে হিসেবে একজন ব্যাটার, একজন উইকেটকিপার, একজন পেস বোলার, একজন স্পিনার ও একজন অলরাউন্ডার থাকবেন।

নিয়মানুযায়ী, এ তালিকায় না থাকা কোনো খেলোয়াড়কে কনকাশন বদলি হিসেবে নেওয়া যাবে না। তবে যদি বিকল্প খেলোয়াড়ও কনকাশনের শিকার হন তাহলে ম্যাচ রেফারি তালিকার বাইরে থেকেও একজন একই প্লেয়িং রোলের খেলোয়াড়কে অনুমোদন দিতে পারবেন।

টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম কার্যকর হবে ১৭ জুন ২০২৫, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে গল টেস্ট দিয়ে। ওয়ানডেতে শুরু হবে ২ জুলাই ২০২৫ থেকে। টি-টোয়েন্টিতে ১০ জুলাই ২০২৫ থেকে। সে হিসেবে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে এই নিয়ম।

এছাড়াও আরেকটি নতুন নিয়ম করেছে আইসিসি। ওয়ানডে ক্রিকেটে নতুন বল ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে প্রতি ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা হয়। পরিবর্তিত নিয়মে ইনিংসের ১ থেকে ৩৪ ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহৃত হবে। কিন্তু ৩৫তম ওভার থেকে ৫০তম ওভার পর্যন্ত ফিল্ডিং দলের পছন্দ অনুযায়ী দুটি বলের মধ্যে ব্যবহার করতে হবে। ম্যাচের দৈর্ঘ্য ২৫ ওভার বা তার কম হলে প্রতি ইনিংসে একটি নতুন বলই ব্যবহার করা হবে।

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ