হোম > খেলা

বিসিবি নির্বাচনে দাঁড়াচ্ছেন হেভিওয়েট প্রার্থীরা

স্পোর্টস রিপোর্টার

তামিম ইকবাল, ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম-বিসিবি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের এই তালিকাই বলে দিচ্ছে হেভিওয়েট সব প্রার্থীই এবার দাঁড়াচ্ছেন নির্বাচনে। শুধু হেভিওয়েট প্রার্থীরাই নন, আছেন বেশকিছু নতুন মুখও। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেওয়া হয় বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র। তিন ক্যাটাগরি থেকে মোট ৬০ জন মনোনয়নপত্র কিনেছেন। কারা কারা মনোনয়নপত্র কিনেছেন, সে তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

গতকাল সকালে মনোনয়নপত্র নেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি নির্বাচন করবেন ‘সি’ ক্যাটাগরি থেকে। সাবেক সভাপতি ফারুক আহমেদের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। দুপুরে ২টার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া সিসিডিএমের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাসুদুজ্জামানের পক্ষেও সংগ্রহ করা হয় বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র। তামিম, ফারুক ও মাসুদুজ্জামানের মতো হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করবেন ক্যাটাগরি ‘বি’ থেকে।

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম নির্বাচন করবেন ক্যাটাগরি ‘এ’; অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ফাহিম কাউন্সিলর হয়েছেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে। ক্যাটাগরি ‘এ’ থেকে মোট মনোনয়ন সংগ্রহ করেছেন ২৫ জন। মোট ১০ জন পরিচালক আসবেন এই ক্যাটাগরি থেকে। সাত বিভাগের মধ্যে বরিশাল বিভাগ থেকে সবচেয়ে কম একজন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। তিনি হলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ট্যুরিজম-বিষয়ক উপদেষ্টা শাখাওয়াত হোসেন। মনোনয়নপত্র ঠিকঠাক থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এই ক্যাটাগরিতে চমক দেখিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সদ্য সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে খুলনা বিভাগ থেকে নির্বাচন করছেন তিনি। মনোনয়নপত্র গ্রহণের আগে নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন তিনি।

ক্যাটাগরি ‘সি’ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার কোটায় কাউন্সিলর হওয়া খালেদ মাসুদ পাইলট। এই ক্যাটাগরিতে ৪৫ কাউন্সিলরের বিপরীতে পরিচালক হবেন একজন। ক্লাব ক্যাটাগরিতে তামিম ইকবাল, ফারুক আহমেদ, মাসুদুজ্জামান ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান তিন পরিচালক ইফতেখার রহমান মিঠু, মনজুর আলম ও ফাহিম সিনহা। এছাড়া মনোনয়নপত্র নিয়েছেন সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু, শাহনিয়ান তানিম, ইশতিয়াক সাদেক, আদনান রহমান দ্বীপন, মির্জা ইয়াসির আব্বাস, ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত, ইসরাফিল খসরুসহ মোট ৩২ জন। এই ক্যাটাগরি থেকে নির্বাচন করার কথা থাকলেও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন ইশরাক হোসেন।

ক্যাটাগরি ‘বি’ অর্থাৎ ঢাকার ক্লাব ক্রিকেট থেকে ৭৬ কাউন্সিলরের বিপরীতে পরিচালক হবেন সবচেয়ে বেশি ১২ জন। এই ক্যাটাগরিতে যারা হেভিওয়েট হিসেবে বিবেচিত হচ্ছেন, তারা হলেনÑতামিম ইকবাল, শাহনিয়ান তানিম, ইশতিয়াক সাদেক, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু। দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন তারা। এছাড়া হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন চার বিএনপি নেতার সন্তানরাও। তারা হলেনÑআমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু, সালাউদ্দিন আহমেদের ছেলে ইব্রাহিম আহমেদ, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, বরকতউল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত।

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ