হোম > খেলা

বিশ্বকাপে অধিনায়ক মেসি

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি

লিওনেল মেসির বয়স বাড়ছে, ফুরোচ্ছে ক্যারিয়ারের সময়। জাতীয় দলের হয়েও খেলার সম্ভাবনা কমে আসছে আর্জেন্টাইন তারকার। শঙ্কা জেগেছে ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও। তবে সেটা উড়িয়ে দিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসার লিয়ান্দ্রো পিটারসেন।

পিটারসেন নিশ্চিত করেছেন, আগামী বছর ফিফা বিশ্বকাপে মেসি শুধু খেলবেনই না, অধিনায়কত্বও করবেন। তার ভাষ্য, ‘মেসি শারীরিকভাবে দারুণ অবস্থায় আছে। আশা করি ওর অধিনায়কত্বেই বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা। আমার দৃঢ় বিশ্বাস, সে টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলার হবে।’

মেসি অবশ্য এখন দারুণ ফর্মে আছেন। মেজর লিগ সকারের শেষ সাত ম্যাচের ছয়টিতে জোড়া গোল করে নজির গড়েছেন। ২৯টি ম্যাচে তার গোল ২৪টি। ৮টি অ্যাসিস্টও রয়েছে তার। জানা গেছে, আগামী বিশ্বকাপে তাকে দলে রেখেই ছক সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনি।

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি