হোম > খেলা

দুই দিন না যেতেই নতুন চাকরিতে ইনজাগি

স্পোর্টস ডেস্ক

ট্রফিশূন্য মৌসুম শেষে গত ৩ জুন সমঝোতার ভিত্তিতে ইন্টার মিলান ছাড়েন সাইমন ইনজাগি। আপাত দৃষ্টিতে পারস্পরিক সমঝোতা মনে হলেও তাকে যে সান সিরোর ক্লাবটি বরখাস্ত করেছে সেটা বুঝতে বাকি নেই কারও। তাতে অবশ্য দুই দিনও বেকার থাকতে হলো না ইনজাগিকে। তার নতুন ঠিকানা এখন আল হিলাল।

সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ইনজাগি। এই ইতালিয়ান কোচের সঙ্গে চুক্তি স্বাক্ষরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে আল হিলাল। ক্যাপশনে লিখেছে, ‘ইতালিয়ান জিনিয়াস আমাদের ঢেরায় চলে এসেছেন।’

আল হিলাল থেকে ইনজাগি কেমন পারিশ্রমিক পাবেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ইউরোপের খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের শীর্ষ ক্লাবটি থেকে মৌসুমে ২৬ মিলিয়ন ইউরো পাবেন ৪৯ বছর বয়সী কোচ।

লাজিও ছেড়ে ২০২১ সালে ইন্টারের দায়িত্ব নেন ইনজাগি। গত পাঁচ মৌসুমে তার কোচিংয়ে একটি লিগ শিরোপা, দুটি ইতালিয়ান কাপ ও তিনটি ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তোলেছে ইন্টার। এছাড়া সবশেষ তিন মৌসুমের মধ্যে দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে। সবশেষ আসরের ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় ইন্টারের।

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ক্ষুধা মেটেনি এনরিকের

হাজারতম ওয়ানডেতে পাকিস্তানের জয়, অভিষেকেই ইতিহাস গড়লেন মিনহাস

পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

মালয়েশিয়াকে হারিয়ে দারুণ সূচনা বালকদের, জাপানের কাছে বিধ্বস্ত বালিকারা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি