হোম > খেলা

সোমবার নয়টি ডিসিপ্লিনে মাঠে নামবে বাংলাদেশ

এশিয়ান গেমস

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসে আগামীকাল সোমবার ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ। একসঙ্গে নয়টি ডিসিপ্লিনে লড়াইয়ে নামবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। কাবাডি, শুটিং, উশু, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, কারাতে, ব্যাডমিন্টন, ফুটবল ও হকিতে রয়েছে বাংলাদেশের ইভেন্ট। এর মধ্যে কাবাডিতে তিনটি ম্যাচ এবং টেবিল টেনিসে তিনটি ইভেন্ট রয়েছে।

দিনের শুরুতে শুটিংয়ে এয়ার রাইফেলের ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে অংশ নেবেন মো. রবিউল ইসলাম, অর্নব শাহরার ও মো. রাব্বি হাসান মুন্না। সকাল ৬টা ৪৫ মিনিটে শুরু হবে তাদের লড়াই। একই সময়ে জিমন্যাস্টিকসে পুরুষদের বাছাইপর্বে অংশ নেবেন রাজিব চাকমা।

উশুতে পুরুষদের তাইজিচুয়ানে বিপ্লব রুদ্রের দুটি ধাপ রয়েছে সকাল ৬টা ৫৩ মিনিট ও বেলা ১১টা ৩০ মিনিটে। বিকেল ৩টা ৩০ মিনিটে নারীদের ৬০ কেজি ওজন শ্রেণিতে ভারতের প্রতিপক্ষ হবেন মোসা. শিকা খাতুন।

কাবাডিতে সকাল ৬টা ৩০ মিনিটে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের পুরুষ দল। বিকেল ৩টা ৩০ মিনিটে পুরুষদের আরেক ম্যাচে প্রতিপক্ষ চাইনিজ তাইপে। বিকেল ৪টা ৪৫ মিনিটে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারী দল।

টেবিল টেনিসে সকাল ৭টায় পাকিস্তানের বিপক্ষে নারী দলের হয়ে খেলবেন সোনাম সুলতানা সোমা, সামান্তা হোসাইন তুশি ও নওরিন সুলতানা মাহি। বিকেল ৩টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে নারী দ্বৈতে খেলবেন তুশি ও নওরিন। রাত ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে পুরুষ দলের ম্যাচে থাকবেন মোহুতাসিন আহমেদ হৃদয়, রামহিমিলান বম ও ইমরুল কায়েস ইমন।

কারাতে সকাল ৯টা ৪০ মিনিটে কাজাখস্তানের বিপক্ষে নারী কুমিতে ৬১ কেজিতে লড়বেন হুমায়রা আক্তার অন্তরা। ১১টা ১০ মিনিটে কাতারের বিপক্ষে পুরুষ কুমিতে ৬৭ কেজিতে খেলবেন মো. মনিরুল ইসলাম।

ব্যাডমিন্টনে বেলা ১২টায় ভারতের বিপক্ষে পুরুষ দলীয় ইভেন্টে নামবেন আয়মান ইবনে জামান, আল আমিন জুমার, মোয়াজ্জেম হোসাইন ওহিদুল এবং গৌরব সিংহ।

ফুটবলে বেলা ১টায় মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারী দল। আর দিন শেষ হবে হকিতে বাংলাদেশের নারী দলের ম্যাচ দিয়ে। বেলা বিকেল ৪টায় মালয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা