হোম > খেলা

আমার দেশ-এর ফ্যামিলি ডেতে ক্রিকেট উৎসব

স্পোর্টস রিপোর্টার

কেরানীগঞ্জের শ্যামল বাংলা রিসোর্টে আজ আমার দেশ-এর ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। এ দিন আমার দেশ পরিবারের সদস্যরা ক্রিকেট উৎসবে মেতেছিলেন। তারা লাল, সবুজ, হলুদ ও নীল নামে চারটি দলে বিভক্ত হয়ে তিনটি প্রীতি ম্যাচের টুর্নামেন্ট খেলেছে।

প্রথম ম্যাচে লাল দল (টিম মাল্টিমিডিয়া স্টার্স) ১০ উইকেটে হলুদ দলকে (টিম রিপোর্টিং ও সেন্ট্রাল) হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় ম্যাচে সবুজ দলকে (অনলাইন) ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে নীল দল (অ্যাডমিন ও কম্পিউটার টিম টাইগার্স)। ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

প্রথমে ব্যাট করে টিম মাল্টিমিডিয়া ৫ ওভারে ২ উইকেটে ৬৮ রান তুলে। জবাবে ৩.৪ ওভারে এক উইকেটে ৫৩ রান তুলতেই খেলা বন্ধ হয়ে যায়। ফলে লাল ও নীল দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ফাইনালে ম্যাচসেরা হন নীল দলের মুকুল খান। টুর্নামেন্ট সেরা হন লাল দলের জায়দান।

ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, প্রধান প্রতিবেদক বাছির জামাল, ক্রীড়া সম্পাদক এম. এম. কায়সারসহ আমার দেশ পরিবারের সদস্যরা। খেলা পরিচালনা করেন ক্রীড়া বিভাগের সিনিয়র স্পোর্টস রিপোর্টার এম.এম. মাসুক। পরে খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে দাপুটে জয় রিয়ালের

গোলহীন মেসি, ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র মিয়ামির

পিএসজির দাপটে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা অব্যাহত

নির্বাচক পদে ১৬ আবেদন, সাক্ষাৎকার আজ

মেসির ম্যাচসহ অনলাইনে সরাসরি দেখা যাবে আরও যত খেলা

বাংলাদেশ জিতল, পাকিস্তান শুধু দাঁড়িয়ে দেখল!

‘দলের সাফল্যই আমার প্রথম চিন্তা’

বিধ্বংসী নাহিদে চুরমার পাকিস্তানের ব্যাটিং

‘নেইমার হওয়া সত্যিই খুব জটিল’

নতুন অ্যাডহক কমিটির রূপরেখা দিল এনএসসি