হোম > খেলা

রুদ্ধশ্বাস ম্যাচে তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

চাপের ম্যাচে দারুণ লড়াই করে চাইনিজ তাইপেকে আবারও হারাল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি বাছাই টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলের জয় তুলে নিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগেই হংকংকে হারিয়ে অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করেছিল বাংলাদেশ, ফলে এশিয়ান গেমসে খেলার টিকিটও নিশ্চিত হয়ে যায়। আজকের জয়ে সেই সাফল্যের সঙ্গে যুক্ত হলো পঞ্চম হওয়ার স্বস্তি।

এই টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটাই হয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষে জয় দিয়ে। শেষটাও হলো একই প্রতিপক্ষকে হারিয়ে—তবে এবার লড়াইটা ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন আশরাফুল। তবে তিন মিনিটের মধ্যেই সমতা ফেরায় তাইপে।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন আশরাফুল। এই লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরপরই আবার সমতায় ফেরে চাইনিজ তাইপে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। চার মিনিটের মাথায় মেহরাব হোসেন সামিনের গোলে আবারও এগিয়ে যায় দল।

শেষ কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাইপের হাতে। একের পর এক আক্রমণ আর পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে টানা তিনটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি তারা।

অবশেষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। যদিও একসময় এই টুর্নামেন্টে ফাইনাল খেলা ছিল স্বাভাবিক ঘটনা, তবুও এবার কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে দলটি।

বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে সূচি বদল, ইউরোপীয় প্রতিপক্ষ পাচ্ছে আর্জেন্টিনা

ফারুক-আমিনুলকে নিয়ে কেউ ‘খেলা’ খেলেছে

নেইমারের ঋণের ফাঁদে আটকে বিপাকে সান্তোস

আজ শুরু হচ্ছে স্কুল ক্রিকেট

মোহামেডান-আবাহনীর ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লিগ

টিভির পর্দায় পিএসএলের ম্যাচসহ ইউরোপিয়ান ফুটবলের যত খেলা

জ্বালানি বাঁচাতে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

অনূর্ধ্ব-১৯ টিটি দলের স্বর্ণ জয়

আমিনুলের আপত্তিকে পাত্তা দিচ্ছে না আইসিসি

বঙ্গ–এক্সেল স্পোর্টসের উদ্যোগে শুরু হচ্ছে প্রথম পেশাদার বক্সিং লিগ