হোম > খেলা

চতুর্থ আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ওয়াদিফা আহমেদ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিরোপা জয়ের পাশাপাশি আরো দুটি সুখবর পেলেন এই নারী দাবাড়ু। প্রথমত, নারী আন্তর্জাতিক মাস্টার দাবাড়ুর খেতাব অর্জন করার পাশাপাশি নারী দাবা বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করলেন ওয়াদিফা। আগামী ৫ জুলাই জর্জিয়ায় হবে নারী দাবা বিশ্বকাপ। এ বিশ্বকাপে খেলবেন বাংলাদেশের এই দাবাড়ু। ওয়াদিফা নারী বিভাগে ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এ নিয়ে ওয়াদিফা বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার। প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রানী হামিদ। এরপর শামীমা সুলতানা ও শিরিন সুলতানা আন্তর্জাতিক মাস্টারের খেতাব পান। অন্যদিকে, ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় শিরোপা জিতেছেন। নীড়ও ৯ ম্যাচে ৭ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হন। তার সামনে বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!