হোম > খেলা

সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৯১

আফগান সিরিজ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বোলারদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাই লড়াই করলেন ইব্রাহিম জাদরান। তবে ৫ রানের জন্য পেলেন না সেঞ্চুরির দেখা। তার ৯৫ রানের দাপুটে ইনিংসের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের পুঁজি গড়েছে আফগানিস্তান। সিরিজে টিকে থাকতে এখন মেহেদি হাসান মিরাজদের দরকার ১৯১ রান। কেননা সিরিজের প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে রয়েছে আফগানরা।

মোহাম্মদ নবি ও আল্লাহ মোহাম্মদ গজানফার সমান ২২ রান করে যোগ করেন দলীয় স্কোরে। নাঙ্গেয়ালিয়া খারোতে ১৩ ও ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১১ এনে দেন। বাকি ব্যাটসম্যানরা সন্তুষ্ট থেকে যান সিঙ্গেল ডিজিটে।

বাংলাদেশের জার্সিতে ৩ উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ। দুটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

তার আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে যায় বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আফগানদের আমন্ত্রণে শুরুতে ফিল্ডিং করেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর


আফগানিস্তান: ১৯০, ৪৪.৫ ওভার (জাদরান ৯৫, নবী ২২, গজানফার ২২, খারোতে ১৩, গুরবাজ ১১; মিরাজ ৩/৪২, তানজিম ২/৩৫, রিশাদ ২/৩৭ ও তানভীর ১/৩৫)।

লাইভ টিভিতে মাঞ্জরেকার-কার্তিকের তর্ক, কথার লড়াইয়ে ছড়াল অস্বস্তি

ইনফান্তিনোর সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বললেন প্রিমিয়ার লিগ প্রধান

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট শুরু আজ

ডারউইন গল্পের পুনরাবৃত্তির পালা ম্যাকাইতে

বরখাস্ত ফিফা কর্মকর্তা

গল টেস্টে হারের শঙ্কায় শ্রীলঙ্কা

১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন

ম্যাকেইতে পৌঁছেছে হাসিখুশি বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে বাদ অজি ওপেনার ওয়েদারাল্ড, ফিরলেন রেনস

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট ‘সোল্ড আউট’