হোম > খেলা

রেকর্ড গড়ে ১৩ হাজারি ক্লাবে রুট

স্পোর্টস ডেস্ক

নটিংহ্যাম টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ইংল্যান্ডের ব্যাটাররা। স্বাগতিকদের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট ও অলি পোপ। তিন সতীর্থের মতো অবশ্য সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসতে পারেননি জো রুট। এরপরও প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাকল এই তারকা ব্যাটারের জন্য।

ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের ৮৩তম ওভারে শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন রুট। তার আগে সাবেক অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৪ রান। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন রুট। এই মাইলফলকে পৌঁছাতে ২৮ রান বাকি ছিল তার। ৮০তম ওভারে সিঙ্গেল নিয়ে টেস্টে ১৩ হাজার রান পূর্ণ করেন রুট।

টেস্টে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান করার পথে জ্যাক ক্যালিসকে পেছনে ফেলেছেন রুট। ১৫৩ টেস্টেই এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। অন্যদিকে এই ক্লাবে পৌঁছাতে ১৫৯ টেস্ট লেগেছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার ক্যালিসের।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি