হোম > খেলা

গিল-রাহুল জুটির প্রশংসায় পঞ্চমুখ মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে ছিল ভারত। ম্যাচ বাঁচাতে চাইলে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করতে হতো তাদের। সেটা করতে পারেনি সফরকারী দল। বোর্ডে কোনো রান যোগ না হতেই সাজঘরে ফেরেন জয়সওয়াল ও সাই সুদর্শন। তখন মনে হচ্ছিল চতুর্থ দিনেই হেরে যাবে তারা। তবে শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়েছেন শুভমান গিল ও লোকেশ রাহুল। তাই দিনের খেলা শেষে এই দুজনকে প্রশংসায় ভাসান সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার।

রাহুল ও গিলের অসামান্য ব্যাটিং দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে ভারত। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৭৪ রান। রাহুল ৮৭ ও গিল ৭৮ রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামবেন। ম্যাচটিতে স্পষ্টতই এগিয়ে আছে ইংল্যান্ড। এরপরও গিল ও রাহুলের ব্যাটে এখনো হার এড়ানোর স্বপ্ন দেখছে ভারত।

মাঞ্জরেকার বলেন, ‘ভারতের জন্য চ্যালেঞ্জি হতে যাচ্ছে। আমি এখনো বিশ্বাস করি এই জুটি ভারতের জন্য ভালো কিছু করবে। এই জুটির বাইরে আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না। এই সিরিজ জুড়ে আমি রাহুলের প্রশংসা করেছি। প্রায় প্রতিটি ইনিংসে সে রান করেছেন, দারুণ মানসিকতা দেখিয়েছে। এটা অবিশ্বাস্য। পঞ্চম দিনের ফলাফল যাই হোক না কেন, এই জুটি যা করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।’

‘শুভমান গিলের কথাই বলুন। চার বিরতিতে যাওয়ার আগে সে ৬৭ স্ট্রাইকরেটে ব্যাট করেছে। বিরতি থেকে ফিরে সেটা ২৯ এ নামিয়ে এনেছে। এটা দারুণ একটি বিষয়। প্রয়োজনে সে দ্রুত রান করতে পারে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো লম্বা নিয়ে ব্যাট করা এবং পরিস্থিতি অনুযায়ী খেলার মানসিকতা। সে বুঝতে পেরেছিল যে সময় নিয়ে ব্যাট করতে হবে এবং দলকে হার থেকে বাঁচাতে হবে। তাই সে লম্বা সময় ব্যাটিংয়ের দিকেই মনোযোগ দিয়েছে। ফলাফল যাই হোক না কেন, গিল ও রাহুলের জন্য গর্বিত হওয়া উচিত।’

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

ঘূর্ণিজাদুতে ত্রিনবাগোকে লণ্ডভণ্ড করে ম্যাচসেরা মিরাজ

ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান পৌঁছাল নারী ফুটবল দল

পাকিস্তানের স্বপ্ন ভেঙে টানা তৃতীয় ফাইনালে শ্রীলঙ্কা

অধিনায়ক জ্যোতি ক্রমশ জ্যোতিহীন, দলও তাই

ফেডারেশন কাপে ড্র আজ

ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তবুও হারের দুয়ারে পাকিস্তান

আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও অর্জনের টুর্নামেন্ট