হোম > খেলা

কোটি টাকা স্পন্সর পেল হকি দল

স্পোর্টস রিপোর্টার

দেশের হকি অঙ্গনে সুবাতাস বইতে শুরু করেছে। কদিন আগে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। এই সাফল্যের পরপরই প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নেমে বাজিমাত করেছে নারী হকি দলও। প্রথমবার এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। হকির বয়সভিত্তিক দলও ভালো করছে। হকি দলগুলোর এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মুখ ফিরিয়ে নেওয়া স্পন্সররা এখন এগিয়ে আসছে। ইতোমধ্যে গতকাল ইপিলিয়ন গ্রুপ ও সেইলরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে হকি ফেডারেশন (বাহফে)।

আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে এক কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর। এই সহায়তার আওতায় থাকবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার, টিম কিট, ইউনিফর্ম, সরঞ্জাম, প্রশিক্ষণ প্রস্তুতি এবং টুর্নামেন্ট-সম্পর্কিত অন্য ব্যয়।

আজ বাহফে আয়োজিত সংবাদ সম্মেলনে সেইলরের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রেজাউল কবির বলেন, ‘ইপিলিয়ন গ্রুপ ও সেইলর সব সময় সম্ভাবনাময় তরুণদের উৎসাহিত করতে বিশ্বাস করে। এই স্পন্সরশিপ শুধু আর্থিক সহায়তা নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘তাদের এই সহায়তা দলের প্রস্তুতি, অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ দেশের হকির সম্ভাবনাকে আরো এগিয়ে নিতে এবং তরুণ খেলোয়াড়দের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে একসঙ্গে কাজ করবে বাহফে, ইপিলিয়ন গ্রুপ ও সেইলর।

সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কানাডার ঐতিহাসিক জয়ের ম্যাচে পা ভাঙল ইসমাইল কোনের

ব্রাজিলের জয়ে ফেরা নাকি হাইতির চমক

হাইতির বিপক্ষে ‘নতুন ব্রাজিল’, আনচেলত্তির ছকে বড় বদলের ইঙ্গিত

অস্ট্রিয়ার জন্য নতুন ছক, একাদশে দুই বদলের ইঙ্গিত স্কালোনির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট কাটল মেক্সিকো

ছেলের বিশ্বকাপ দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

ডেভিডের হ্যাটট্রিকে বিধ্বস্ত কাতার