হোম > খেলা

ক্রেমারকে রেখে জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন বিরতি দিয়ে জিম্বাবুয়ের জার্সিতে ক্রিকেটে ফিরেছেন গ্রায়েম ক্রেমার। তাকে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সবশেষ পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে শন উইলিয়ামসের জায়গায় জিম্বাবুয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্লাইভ মাদান্দেও আছেন ১৫ জনের দলে।

এছাড়া ব্রেন্ডন টেলরের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে রেখে সিকান্দার রাজার নেতৃত্বে ভারত ও শ্রীলঙ্কায় যাচ্ছে জিম্বাবুয়ে। পিঠের ইনজুরিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ মিস করা পেসার ব্লেসিং মুজারাবানিকেও ফেরানো হয়েছে স্কোয়াডে। বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরি।

বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। জিম্বাবুয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে রাজাদের প্রতিটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের স্কোয়াড : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা ও ব্রেন্ডন টেলর।

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ