হোম > খেলা

৫০ ছাড়াল বাংলাদেশের লিড

স্পোর্টস রিপোর্টার

২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামে বাংলাদেশ। এদিন শুরুতেই বিদায় নেন মাহমুদুল হাসান জয়। ব্লেসিং মুজারাবানির বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৩ রান করেন এই ওপেনার। জয় আউট হওয়ার কিছুক্ষণ পরই লিড নেয় বাংলাদেশ। সেই লিড এখন ৫০ ছাড়িয়েছে।

জয়ের আউটের পর চতুর্থ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। নেমেই হাতখুলে খেলতে থাকেন স্বাগতিক অধিনায়ক। তাকে সঙ্গ দেন মমিনুল। এই রিপোর্ট লেখার সময় ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ রান। ৪৬ রানে ব্যাট করছেন মমিনুল। শান্ত অপরাজিত আছেন ৩২ রানে।

প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় সফরকারী দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনশেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান করে স্বাগতিকরা। মমিনুল ১৫ ও জয় ২৮ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন