হোম > খেলা

না ফেরার দেশে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

স্পোর্টস ডেস্ক

না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার বব সিম্পসন। শনিবার (১৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়ান সাবেক এই অধিনায়ক এবং কোচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

খেলোয়াড়ি জীবনে একজন ব্যাটিং অলরাউন্ডার ছিলেন সিম্পসন। ৬২ টেস্টের ১১১ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৪ হাজার ৮৬৯ রান। ব্যাটিং গড় ৪৬.৮১। ২৭ ফিফটির পাশাপাশি হাঁকিয়েছেন ১০টি সেঞ্চুরি। মজার বিষয় হলো ১০ সেঞ্চুরির সবকটি করেছেন অধিনায়ক থাকাকালীন।

লেগস্পিনে ৮৪ ইনিংস হাত ঘুরিয়ে ৭১ উইকেট নিয়েছেন সিম্পসন। দুটি ওয়ানডেতে করেছেন ৩৬ রানের পাশাপাশি নিয়েছেন ২ উইকেট। স্লিপ ফিল্ডিংয়ে আলাদা খ্যাতি আছে তার। ফিল্ডার হিসেবে ১১০টি ক্যাচ নিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

প্রথম শ্রেণীর ক্রিকেটেও ব্যাট হাতে মুন্সিয়ানা দেখিয়েছেন সিম্পসন। ৬০ সেঞ্চুরি ও ১০০টি ফিফটিতে করেছেন ২১ হাজার ২৯ রান। পাশাপাশি ঝুলিতে পুরেছেন ৩৪৯ উইকেট।

অস্ট্রেলিয়াকে ৩৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সিম্পসন। এ সময় ৫৪.০৭ গড়ে ব্যাটিং করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে ১৯৫৭ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। জাতীয় দলের হয়ে শেষ টেস্টটি খেলতে নামেন ১৯৭৮ সালের ২৮ এপ্রিল- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার কোচ হন সিম্পসন। পরের বছর তাকে নির্বাচক প্যানেলেও নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সে বছরই বিশ্বকাপ জেতে অজিরা। মূলত সিম্পসনের কল্যাণেই নতুন যুগে পদার্পন করে অস্ট্রেলিয়া। তার হাত ধরেই অস্ট্রেলিয়া পায় শেন ওয়ার্ন, মার্ক ওয়াহ, মার্ক টেলর, রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, ইয়ান হিলি, ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গারদের মতো তারকা ক্রিকেটারদের।

পরবর্তীতে নেদারল্যান্ডস ও ভারতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সিম্পসন। তার অধীনে ২০০৭ বিশ্বকাপ খেলে ডাচরা। এতোসব সাফল্যের কারণে তাকে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের প্রভাবশালী ব্যক্তিদের একজন মনে করা হয়।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা