হোম > খেলা

পাল্টে যাচ্ছে বাউন্ডারি সীমানায় ক্যাচের নিয়ম

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট ম্যাচে বাউন্ডারি সীমানায় অনবদ্য সব ক্যাচ দেখা যায়। ছক্কা হতে যাওয়া বলও কসরত দেখিয়ে তালুবন্দি করেন ফিল্ডার। এক্ষেত্রে বলটি ওপরে ছুড়ে দিয়ে সীমানা পেরিয়ে যান। এরপর কৌশলে ক্যাচ নেন। এখন থেকে সেটা আর করা যাবে না। বাউন্ডারি সীমানায় ক্যাচের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে নতুন এ নিয়ম কার্যকরের প্রস্তুতি সম্পন্ন করা হবে। আইসিসির প্লেয়িং কন্ডিশনে নিয়মটি সংযুক্ত হবে চলতি মাসেই। এরপর এমসিসির বিধিমালায় অন্তর্ভুক্ত হবে আগামী বছরের অক্টোবরে। তখন থেকেই কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, একজন ফিল্ডার বাউন্ডারি সীমানার বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর সীমানার ভেতরে ঢুকে ক্যাচ নিতে হবে। একাধিক ফিল্ডার মিলে ক্যাচের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সতীর্থ ক্যাচ নেওয়ার সময় বাউন্ডারির বাইরে থাকা ফিল্ডার সীমানার ভেতরে না ফিরলে সেটা ছক্কা বলে গণ্য হবে।

২০২৩ সালে বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের ক্যাচ বাউন্ডারি সীমানার বাইরে (লাফিয়ে) দ্বিতীয়বার স্পর্শ করে সীমানার ভেতরে ফেরত পাঠান ব্রিসবেন হিটের মাইকেল নেসের। শূন্যে লাফিয়ে বলটি দ্বিতীয়বার স্পর্শ করে তিনি সীমানার বাইরেই পা রাখেন এবং দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচটি নেন। এই ক্যাচ নিয়ে তখন আলোচনা হয়েছিল।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন