হোম > খেলা

পিএসএল সম্প্রচার বন্ধ করল ভারত

কাশ্মীর ইস্যু

স্পোর্টস ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে নতুনকরে বিরোধ তৈরি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই ইস্যুতে উভয় দেশই একে অপরকে দোষারোপ করছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও।

নিজেদের দেশে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ সম্প্রচার বন্ধ করেছে ভারতের লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। শুধু তাই নয়, ইতোমধ্যে পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটির সব হাইলাইটস ও ভিডিও ডিলিট করেছে সম্প্রচার প্রতিষ্ঠানটি। আনুষ্ঠানিকভাবে ফ্যানকোড বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে পিএসএলের লাইভ স্কোর, সূচি বন্ধ করে দিয়েছে ভারতের আরেক গণমাধ্যম ক্রিকবাজ।

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পিএসএলের সম্প্রচার কাজের সঙ্গে জড়িত থাকা ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ।

গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হন। এছাড়া আহত হয়েছে আরও ১০ জন। সে ঘটনার পর ফের পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষীক সিরিজ না খেলার ঘোষণা দেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। এবার দেশটিতে পিএসএল সম্প্রচার বন্ধের ঘোষণা আসলো।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন