হোম > খেলা

বৃষ্টি ও চিকুনগুনিয়ায় স্থগিত নারী ইমার্জিং এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

আগামী ৬ জুন থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। কিন্তু বৃষ্টি ও চিকুনগুনিয়ার কারণে টুর্নামেন্টটি স্থগিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

গত বছরের শেষদিক থেকে চিকুনগুনিয়া জ্বরের প্রভাব শুরু হয়েছে শ্রীলঙ্কাতে। এই ভাইরাসজনিত জ্বরের কারণে যুক্তরাষ্ট্র সরকারের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশনের (সিডিসি) তালিকায় পড়েছে দেশটির নাম।

এছাড়া সম্প্রতি শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে দেশটির বিভিন্ন স্থানে বৃষ্টি এবং ঝড়ো বাতাসের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। পরিস্থিতি প্রতিকূল দেখে এসিসি প্রধান মহসিন নাকভিকে চিঠি দেন ক্রিকেট শ্রীলঙ্কার চেয়ারম্যান শাম্মি ডি সিলভা। তাতেই এসেছে টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন