হোম > খেলা

থিসারার সেঞ্চুরির পরও হার ঢাকার

স্পোর্টস রিপোর্টার

১৭৩ রান তাড়া করতে নেমে ৪১ রানে নেই ৬ উইকেট। এই পরিস্থিতি থেকে শুরুতে টেনে তুললেন দলকে। এরপর চার-ছক্কার বৃষ্টি নামিয়ে এক পর্যায়ে জয়ের সম্ভাবনাও তৈরি করলেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা পেরেরা। দলকে জেতাতে না পারলেও পেয়েছেন সেঞ্চুরি। ৯ চার ও ৭ ছক্কায় তার ব্যাটে আসে ১০৩ রান।

শুক্রবার বিপিএলে ঢাকা পর্বের শেষ ম্যাচে দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ রানে হেরেছে ঢাকা। আগে ব্যাটিং করে ১৭৩ রান করে খুলনা। জবাবে ১৫৩ রানে থামে ঢাকার ইনিংস। ৬০ বলে ৯ চার ও ৭ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন পেরেরা। এখন পর্যন্ত বিপিএলে ৩ ম্যাচ খেলে সবকটিতেই হারলো ঢাকা।

ঢাকা পর্বের ৮ ম্যাচ শেষে ৩ ম্যাচের সবগুলোতে জিতে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। দ্বিতীয় স্থানে থাকা থাকা খুলনার জয় দুই ম্যাচের দুটিতেই। টেবিলের তলানির দুই দল ঢাকা ও সিলেট এখনও পায়নি জয়ের দেখা। ঢাকার তিন ম্যাচের বিপরীতে সিলেট স্ট্রাইকার্স খেলেছে মোটে এক ম্যাচ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা