হোম > খেলা

রংপুরের বিপক্ষে ১৯৭ রানের পুঁজি বরিশালের

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে রংপুরের রাইডার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান জড়ো করেছে ফুরচুন বরিশাল। ফ্রাঞ্চাইজিটির এই পুঁজিতে সবচেয়ে বেশি অবদান রাখেন কাইল মায়ার্স।

২৯ বলে ৬১ রান করেন মায়ার্স। তার এই ইনিংসটা সাজানো ছিল এক চার ও সাত ছয়ের সাহায্যে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে পাঁচ ৪ ও একটি ছয় মারেন এই ওপেনার।

৩৪ বলে ৪০ রান করেন বরিশালের তামিম ইকবাল খান। ৬ বল খেলেই বরিশালের ইনিংসে বড় অবদান রাখেন ফাহিম আশরাফ। ২০ রান করেন তিনি। রংপুরের হয়ে দুই উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। বিনিময়ে ৪৭ রান খরচ করেন। একটি করে উইকেট নেন আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা