হোম > খেলা

তবুও মানসিকভাবে ভেঙে পড়েননি সুজন!

টানা ১৬ হার

স্পোর্টস ডেস্ক

বিপিএলের সবশেষ দুই আসরে টানা ১৭ ম্যাচ হেরেছে ঢাকা ফ্রাঞ্চাইজি। হেরে যাওয়া সব ম্যাচেই ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। যদিও টানা হারের পরও মানসিকভাবে ভেঙে পড়ছেন না খালেদ মাহমুদ সুজন, এমনটাই জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটার মুনিম শাহরিয়ার।

বিপিএলের গত আসরের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পাঁচ উইকেটে হারায় ঢাকা। এরপর গ্রুপ পর্বের বাকি ১১ ম্যাচেই হেরে যায় সুজনের অধীনে থাকা দলটি। এবারের আসরে মালিকানা বদল হয়েছে ঢাকার। ফ্রাঞ্চাইজিটি এবার খেলছে ঢাকা ক্যাপিটালস নামে। এবারও ঢাকার কোচ হিসেবে আছেন সুজন।

এবারের আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচে মাঠে নেমেছে ঢাকা। হেরেছে সবকটিতেই। সবশেষ গতকাল সিলেট স্ট্রাইকার্সের কাছে তিন উইকেটে হেরেছে তারা। ম্যাচ শেষে খুব স্বাভাবিকভাবেই সুজনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে।

সংবাদ সম্মেলনে মুনিম বলেন, 'স্যার আসলে মানসিকভাবে কখনই ডাউন হন না। মানুষের জীবনে এমন সময় আসতেই পারে। আমরা মাঠে খারাপ খেলছি বলেই উনি হারছেন। এখানে আসলে উনাকে নিয়ে বলার কিছু নাই। উনি পরিকল্পনা দিচ্ছেন। আমরা মাঠে সেটা লাগাতে পারছি না।'

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা