হোম > খেলা

জাতীয় সাঁতারে আরো তিন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।

তৃতীয় দিন শেষে পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। ২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক জিতেছে তারা। আর ৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী।


নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন তিনি। এতে ২০২৩ সালে নিজের গড়া ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ডটি ভেঙে দেন রাফি।

এ নিয়ে ব্যক্তিগত ইভেন্টে ৬টি আর দলীয় ইভেন্টে একটি রেকর্ড গড়লেন এই আলোচিত সাঁতারু। দিনের বাকি দুটি রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং নারীদের ৪x২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে।

পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সাঁতারু তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। অন্যদিকে, নারীদের ৪x২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি, রূপা, যূথী ও টুম্পা জুটি নতুন রেকর্ড স্থাপন করে।

এদিকে, ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। আজ জাতীয় সাঁতারের সমাপনী দিন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা