হোম > খেলা

পার্থের লো স্কোরিং পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

স্পোর্টস ডেস্ক

অ্যাশেজ নিয়ে দর্শকদের রোমাঞ্চ সব সময়ই বাড়তি। এবারো তার ব্যতিক্রম ছিল না। তবে সব রোমাঞ্চে পানি ঢেলে দিয়েছে দুদিনেই টেস্টের সমাপ্তি! ৮৪৭ বল স্থায়িত্ব টেস্টে ইংল্যান্ডকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়া জিতেছে আট উইকেটে। তাতে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে সংক্ষিপ্ততম টেস্টের তালিকায় শীর্ষে জায়গা করে নেয় পার্থ টেস্ট। তিন দিন আগেই শেষ হওয়া টেস্টের জন্য পার্থের পিচকে আইসিসি ‘বাজে’ রেটিং দেবে বলেই ধারণা ছিল সবার। কিন্তু আইসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সর্বোচ্চ রেটিং।


রঞ্জন মাদুগালের অফিসিয়াল ম্যাচ রিপোর্ট অনুযায়ী, পার্থ টেস্টের এই পিচকে ‘খুব ভালো’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। আইসিসির চার স্তরের রেটিং ব্যবস্থার ‘খুব ভালো’র অর্থ হলো ব্যাটার ও বোলার উভয়ের জন্যই সমান প্রতিদ্বন্দ্বিতার মতো পরিস্থিতি তৈরি করে- এমন পিচ। অথচ ম্যাচে দাপট ছিল বোলারদের। চার ইনিংসের তিনটিই ছিল অল আউট।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের পিচ নিয়ে মন্তব্য ছিল এমন- ‘এই উইকেট দ্বিতীয় দিনের শেষদিকে এসে আরো ভালো হয়ে ওঠে, সম্ভবত আজ সন্ধ্যায় ম্যাচের জন্য এটি সবচেয়ে সেরা অবস্থায় ছিল। গত বছরও এমনটাই হয়েছিল।’

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি

ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র, শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল ম্যানসিটি

ভালভার্দের জোড়া গোলে এলচেকে উড়িয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

জয় যার সিরিজ তার

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ওয়ানডেসহ আরও যত খেলা

আজীবন সম্মাননা পাচ্ছেন দ্রাবিড়-বিনি-মিতালি

অলিম্পিক গেমসে নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প

মাঠ সংকটে নতুন উদ্যোগ সরকারের

সেই রান আউট নিয়ে সালমান যা বলছেন

শাস্তির মুখে সালমান আগা