হোম > খেলা

টাইব্রেকারে হেরে ভারতের কাছে শিরোপা খোয়াল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

গত বছর ভুটানের থিম্পুতে বাংলাদেশের হৃদয় ভেঙেছিল ভারত। এবারো লাল-সবুজের প্রতিনিধিদের শিরোপা জয়ের স্বপ্ন চুরমার করল প্রতিবেশী দেশটি। আজ শ্রীলঙ্কার মাটিতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়েছে ভারত। নির্ধারিত সময় শেষে খেলা ছিল ২-২ গোলে অমীমাংসিত। ২০২৩ সালে আসরটি বসেছিল অনূর্ধ্ব-১৬ দল নিয়ে। সেবারও ফাইনালে ভারতের কাছে হার মেনেছিল দেশের ছেলেরা। সে হিসেবে ভারতের কাছে টানা তৃতীয়বারের মতো শিরোপা খোয়ালেন বাংলাদেশের কিশোররা।

কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে ভারত। গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শানাতে থাকে তারা বাংলাদেশের গোলপোস্টে। তার ফল ভারত পেয়ে যায় খুব দ্রুতই। ম্যাচের বয়স তিন মিনিট পূর্ণ হতেই ভারতকে লিড এনে দেন ডাল্লামুওন গ্যাংটে। বাংলাদেশ ম্যাচে সমতায় ফেরে ২৪ মিনিটে। লাল-সবুজের ডাগআউটে স্বস্তির পরশ বইয়ে দেন মো. মানিক। ৩৭ মিনিটে ভারতকে ফের এগিয়ে দেন আজলান শাহ। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ইহসান হাবিব রিদোয়ান সমতাসূচক গোল এনে দিলে খেলায় ফেরে বাংলাদেশ। তাতে খেলার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। তবে তাতে কোনো লাভ হয়নি। পেনাল্টি শুটআউটে আর পেরে ওঠেনি বাংলাদেশ। চার শটের চারটিই জালে জড়ায় ভারত। কিন্তু দেশের ছেলেরা নিশানা ভেদ করে মাত্র একবার।

ফাইনালের আগে অবশ্য দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশের ছেলেরা। সেমিতে শক্তিমত্তায় এগিয়ে থাকা পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল। তার আগে গ্রুপ পর্বে নেপাল আর স্বাগতিক শ্রীলঙ্কাকে সমান ৪-০ গোলে ধরাশায়ী করেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

একনজরে ফল

বাংলাদেশ ১ (২-২) ৪ ভারত

নকআউটের আগে ‘বেঞ্চ টেস্টে’ আর্জেন্টিনার, বিশ্রামে থাকতে পারেন মেসি

শীর্ষস্থানের লড়াইয়ে নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

নকআউটের লড়াইয়ে মরক্কোর সামনে হাইতি

নির্ভার মেক্সিকোর মুখোমুখি চেক প্রজাতন্ত্র

১৩ বছর পর জিম্বাবুয়ে সফর নিয়ে আবেগাক্রান্ত আশরাফুল

মুখ ঢেকেও লাল কার্ড নয়, বেলিংহামের ঘটনায় ব্যাখ্যা ফিফার

ব্রাজিলের চোখ নকআউটে, স্কটল্যান্ডের দৃষ্টি ইতিহাসে

কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে টপকে নকআউটে কলম্বিয়া

গোল্ডেন বুটের দৌড়ে তিন সুপারস্টার

নকআউট পর্বে টিকিটের লড়াইয়ে দ. আফ্রিকা-দ. কোরিয়া