হোম > খেলা

রিয়াল ছেড়ে নতুন ঠিকানায় মদ্রিচ

স্পোর্টস ডেস্ক

বিদায়বেলায় ভক্তদের অভিবাদনের জবাব দিচ্ছেন মদ্রিচ। ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছাড়ছেন, এই খবর পুরোনো। নতুন খবর হলো, স্প্যানিশ ক্লাবটি ছেড়ে ইতালিতে পাড়ি জমাচ্ছেন ক্রোয়েট মিডফিল্ডার। তার নতুন ঠিকানা ইতালিয়ান ক্লাব এসি মিলান।

বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। জানা গেছে, মদ্রিচের সঙ্গে এসি মিলানের মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। চলমান ক্লাব বিশ্বকাপ শেষেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

মদ্রিচের প্রসঙ্গে এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে বলেন, ‘মদ্রিচ এখনো সর্বোচ্চ মানের একজন খেলোয়াড়। বয়স তার প্রতিভা ও দক্ষতাকে পেছনে ঠেলে দিতে পারেনি। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের দলের জন্য দারুণ সম্পদ হবে।’

২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মদ্রিচ। ক্লাবটির হয়ে কাটিয়েছেন ১৩ বছর। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং একাধিক শিরোপা।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন