হোম > খেলা

আমরা সেরা সুযোগ-সুবিধা পাই না

শান্তর অভিযোগ

স্পোর্টস রিপোর্টার

সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ব্যাটার মনে করেন, বড় সাফল্য পাওয়ার জন্য যেমন সুবিধা দরকার তেমনটা দল থেকে দেওয়া হচ্ছে না।

দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘সুযোগ সুবিধার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। খুব খুব গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো বাইরে থেকে দেখলে মনে করবে যে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। আপনি চাচ্ছেন যে আইসিসি ইভেন্টে কাপ জিতবেন, সেমিফাইনাল খেলবেন। তাহলে ওই ধরনের সুযোগ সুবিধা আপনার লাগবে। ওই সময় অন্য দলগুলোর সঙ্গে তুলনা করছেন। আবার সুযোগ সুবিধার দিক দিয়ে আপনি সেভাবে পাচ্ছন না।’

মিরাজ, লিটনদের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়েছেন শান্ত, ‘এই যে বাইরে যেসব বিষয় নিয়ে,মিরাজ বলেন, লিটন বা তাসকিন বলেন, এই বিষয়গুলো বাইরেই আলাপ আলোচনা হয়েছে। ড্রেসিংরুমের মধ্যে আমরা যখনই কথা বলেছি, আমার যদি কোনো আইডিয়া কারও কাছ থেকে নেওয়ার প্রয়োজন হয়, সেটা মিরাজ, লিটন বা অন্য কেউ হতে পারে। তারা কিন্তু খুবই উইলিংলি আমাকে সে ফিডব্যাকটা দিয়েছে। একবারও আমার মনে হয়নি যে তারা একটু দূরে আছে আমার থেকে। এটা বাইরেই যা হওয়ার হয়েছে।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?