হোম > খেলা

তাবিথ আউয়ালের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক

এএফসি কাপের বাছাই

স্পোর্টস রিপোর্টার

আগামী ২৫ মার্চ এএফসি বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত যাবে বাংলাদেশ ফুটবল দল। এরপর নভেম্বরে ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ফুটবল ম্যাচ ভূমিকা রাখতে পারে। এরই মধ্যে গত সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি মো. তাবিথ আউয়ালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার বৈঠক করেছেন। এ সময় বাফুফে সহসভাপতি মো. ফাহাদ করিম উপস্থিত ছিলেন। এ বৈঠকে বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় বাফুফে। দুই পক্ষই আশাবাদী যে, ফুটবল দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করতে এবং ক্রীড়ায় সহযোগিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাফুফে আশা করছে, আসন্ন ম্যাচগুলো সফল হবে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরো সহযোগিতা ও ফুটবলের উন্নয়নে কাজ করবে। ভারত ম্যাচের জন্য বর্তমানে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের ফুটবলাররা। আগামী ৫ মার্চ সৌদি আরবের বিমান ধরবেন তারা। সেখানে প্রস্তুতি ক্যাম্প গড়ে বাংলাদেশ। এরই মধ্যে ভারতের ভিসা পেয়ে গেছে বাংলাদেশ দল। ম্যাচের অন্তত দুই-তিন দিন আগে দলের ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ

অধিকার ও কল্যাণের প্রশ্নে কোনো ছাড় দিইনি : মিঠুন