হোম > খেলা

শুরু বিদেশিদের যাওয়া-আসার মিছিল

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বিপিএলের প্রতি আসরেই টুর্নামেন্টের মাঝপথে বিদেশিদের যাওয়া-আসার মিছিল থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সিলেটপর্বে গত পরশুর ম্যাচ শেষেই শুরু হয়েছে এই মিছিল। গতকাল সকালে দল ছেড়ে নিজ নিজ গন্তব্যে গেছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছিলেন শাহীন শাহ আফ্রিদি ও কাইল মায়ার্স। ছয় ম্যাচের চুক্তিতে আসা দু’জন এরই মধ্যে দেশ ছেড়েছেন। একইপথে ফিরে গেছেন রংপুর রাইডার্সের ইংলিশ রিক্রুট অ্যালেক্স হেলস। এ ছাড়া দুই ম্যাচের জন্য ঢাকা ক্যাপিটালসের যোগ দেওয়া জেসন রয়ও দেশ ছেড়েছেন। চার ক্রিকেটারের বিপিএল ছাড়ার দিনে নতুন রিক্রুট কারা হচ্ছেন সেটা এখনও জানা যায়নি। তবে কাইল মায়ার্সের বদলি হয়ে চট্টগ্রামপর্বে বরিশাল দলে যোগ দেবেন জেমস ফুলার।

এদিকে ধারাভাষ্য প্যানেলেও আসছে পরিবর্তন। অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে ধারাভাষ্য দিতে আজ বিপিএল ছাড়বেন এইচডি অ্যাকারম্যান। চট্টগ্রামপর্বে বিপিএলে যোগ দেবেন কিউই ধারাভাষ্যকার ড্যানি মরিসন। অ্যাকারম্যান আগামী ৩ ফেব্রুয়ারির পর ফের বিপিএলে ধারাভাষ্য দিতে আসবেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা