হোম > খেলা

সৌদিকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না বাংলাদেশ

নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর নারী ফুটবলাররা ছুটিতে আছেন। নতুন বছরে ছুটি কাটিয়ে ফেরার পর জাতীয় নারী দলের ক্যাম্প শুরু হবে। বাংলাদেশের সামনে আগামী জুন-জুলাইয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা রয়েছে। এই বাছাই পর্ব সামনে রেখে মেয়েদের জন্য প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ। কিন্তু সাড়া মেলেনি।

আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে ফিফা উইন্ডো রয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে খেলার ইচ্ছা ছিল বাংলাদেশের। কিন্তু বাফুফেকে সরাসরি ‘না’ করে দিয়েছে সৌদি আরব । তবে এখন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।

এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনে চিঠি দেওয়া হয়েছে। এই দুই দেশের জবাব পাওয়ার অপেক্ষা। দুই দেশের কেউ রাজী থাকলে ঢাকায় অথবা সিলেটের মাঠে অনুষ্ঠিত হতে পারে মেয়েদের প্রীতি ম্যাচ। ফিফ উইন্ডো কাজে লাগানোর প্রচেষ্টায় আছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা