হোম > খেলা

মাইনর লিগে ব্যাটে-বলে চেনা সাকিব

স্পোর্টস ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাটে-বলে নিজেকে চেনারে পারেননি সাকিব আল হাসান। আসর থেকে প্লে-অফে খেলে বাদ পড়েছে তার দলও। এক আসর শেষে আরেক আসরে মাঠে নামতেই ব্যাটে বলে উজ্জ্বল সাকিব। যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আটালান্টা ফায়ারের হয়ে অলরাউন্ডিং পারফর্ম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

ব্যাটিংয়ে ১৭ বলে অপরাজিত ২৭ রান আর বোলিংয়ে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব। তার দল আটালান্টাও জিতেছে ৯৬ রানের বড় ব্যবধানে। ম্যাচে আগে ব্যাট করে ১৮১ রান তোলে আটালান্টা। জবাবে মরিসভিল র‌্যাপ্টর্স ২০ ওভারে তুলতে পারে মাত্র ৮৫ রান।

ম্যাচে ছয়ে ব্যাটিংয়ে নেমে সাকিব আরেক বাঁহাতি ব্যাটার স্টিভেন টেলরের সঙ্গে গড়েন ৪১ বলে ৭৯ রানের জুটি। ৩ চার ও ১ ছক্কা ছিল সাকিবের ইনিংসে। টেলর ৬২ বলে করেন অপরাজিত ৯৭। বোলিংয়ে সাকিব শিকার ধরেন দুটি। অবশ্য চার ওভার পূর্ন করতে পারেননি তিনি। তার আগেই গুটিয়ে গেছে প্রতিপক্ষ।

সংক্ষিপ্ত স্কোর

আটালান্টা: ২০ ওভারে ১৮১/৪ (টেলর ৯৭*, সাকিব ২৭*; রিত্বিক ১/২৩)

মরিসভিল: ২০ ওভারে ৮৫/৭ (রাজ ৫০, আনিশ ২৪; সানি ৩/৫, সাকিব ২/৯)

ফল: আটালান্টা ৯৬ রানে জয়ী

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা