নারী বিশ্বকাপে জয় দিয়ে আসর শুরু করেছে ভারত। বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে আসরে যাত্রা শুরু করেছে হারমানপ্রীত কাউরের দল।
গুয়াহাটিতে বৃষ্টির বাধায় ৪৭ ওভারে নেমে আসা লড়াইয়ে ভারত ২৬৯ রান করে লঙ্কানদের ২১১ রানে থামিয়ে দেয়। ৫৩ রানের ইনিংসের সঙ্গে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা দীপ্তি শর্মা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৪৭ ওভারে ২৬৯/৮ (আমানজোত ৫৭, দীপ্তি ৫৩, হারলিন ৪৮; ইনোকা ৪/৪৬, উদেশিকা ২/৫৫, আছিনি ১/৪২)।
শ্রীলঙ্কা : ৪৫.৪ ওভারে ২১১ (আতাপাত্তু ৪৩, নিলাকশিকা ৩৫, উদেশিকা ১৭*; দীপ্তি ৩/৫৪, স্নেহ ২/৩২, শ্রী ২/৩৭)।
ফল : বৃষ্টি আইনে ভারত ৫৯ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : দীপ্তি শর্মা।