হোম > খেলা

ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাবে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দিয়ে শিরোপা জেতে পাকিস্তান। ১৯১ রানের বিশাল জয়ের ওই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানাবে পিসিবি। এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভী। ওই ম্যাচে পাকিস্তানের রান পাহাড়ে চাপা পড়ার সময় অনেক বেশি স্লোজিং করেছিল বলে দাবি পাকিস্তানের।

পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের কোচ সরফরাজ আহমেদ ভারতীয় ক্রিকেটারদের দিকে অভিযোগ তুলে বলেন এটা ‘ক্রিকেটীয় চেতনার পরিপন্থী’। মহসিন নকভী বলেন, ‘পুরো ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা বারবার পাকিস্তানি খেলোয়াড়দের উসকানি দিয়েছে। আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাব। রাজনীতি আর খেলাধুলা সব সময় আলাদা রাখা উচিত।’

দলটির কোচ সরফরাজ আহমেদ বলেন, ‘ভারত যা করেছে, তা ক্রিকেটীয় স্পিরিটের বিরোধী। আমরা কিন্তু জয়ের পর যথেষ্ট খেলোয়াড়সুলভ আচরণ করেছি। মাঠের খেলায় মাঠের ভদ্রতা বজায় রাখা জরুরি। ভারত যা করেছে, তা তাদের মানসিকতারই প্রতিফলন।’

ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সবশেষ বড়দের এশিয়া কাপ ফাইনালেও ভারত-পাকিস্তান লড়াইয়ে আচরণবিধি ভেঙে আইসিসির তিরস্কার পেয়েছেন হারিস রউফ ও সুরিয়া কুমার যাদব। এবার সেই ছোঁয়া লেগেছে ছোটদের এশিয়া কাপেও।

ওডেগারের গোলে স্বস্তির জয় আর্সেনালের

ফরেস্টের কাছে ধরাশায়ী হয়ে হ্যাটট্রিক হার ম্যানসিটির

টিভিতে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের সঙ্গে দেখবেন বার্সার ম্যাচ

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে স্বস্তির জয় রিয়ালের

সবুজ গালিচায় অসমাপ্ত জীবনের গল্প

পাকিস্তান ও ভুটানের টিকে থাকার লড়াই আজ

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

বল টেম্পারিং নিয়ে বোমা ফাটালেন খাজা

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত