হোম > খেলা

পুনরাবৃত্তি চান না আনচেলত্তি

রিয়ালের নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

স্প্যানিশ লা লিগায় অনেক নাটকীয়তার পর ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মেস্তালা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে এতোটাই দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল যে, আর কখনও এমন ম্যাচের পুনরাবৃত্তি চান না রিয়ালের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের ২৭ মিনিটে হুগো দুরোর গোলে লিড নেয় ভ্যালেন্সিয়া। ৮৪ মিনিট পর্যন্ত এই গোলে পিছিয়ে ছিল রিয়াল। পরের মিনিটে গোল করে সফরকারীদের ম্যাচে ফেরান কিছুক্ষণ আগেই বদলি নামা লুকা মদরিচ। অতিরিক্ত সময়ে জুড বেলিংহাম গোল করলে জয় নিশ্চিত হয় রিয়ালের।

প্রায় হারতে বসা ম্যাচে শেষ দিকের দুর্দান্ত প্রত্যাবর্তন ছাড়াও আরও বেশকিছু নাটকতীয়তার সাক্ষী হয়েছে রিয়াল। প্রধমার্ধের বাজে পারফরম্যান্সের কারণে ভুগতে হয়েছে তাদের। দ্বিতীয়ার্ধে খোলস পাল্টে বের হয়ে আসলেও গোলের দেখা পাচ্ছিল না। ৫২ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ফাউলকে কেন্দ্র করে পেনাল্টি পায় অতিথিরা। যদিও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন বেলিংহাম। ৬ মিনিট পর লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। তার আগেই এই ফরাসি ফরওয়ার্ড অফসাইডের ফাঁদে পড়ায় গোল বাতিল হয়। ৭৯ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিনিচিয়াস জুনিয়র। এতোকিছুর পরও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পেরেছে লস ব্লাঙ্কোসরা।

এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘পেনাল্টি মিস ও গোল বাতিলের পরও আমরা ম্যাচে ফিরতে পেরেছি। প্রথমার্ধে আমরা কতটা খারাপ খেলেছি এবং বিরতির পর কতটা ভালো খেলেছি তা বোঝানো কঠিন। এই ৩ পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল। তাই বলে আমি এর পুনরাবৃত্তি চাই না।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা