হোম > খেলা

দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে নেপালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে বলা হয় রাজাদের দল। এই ফরম্যাটে বিশ্বজুড়ে ক্যারিবীয়দের দাপট। টি-টোয়েন্টির দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। অথচ সেই তাদেরকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল নেপাল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে এশিয়ান দলটি, যা আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের প্রথম জয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকালই প্রথম মুখোমুখি হয়েছিল নেপাল। টসে হেরে প্রথমে ব্যাটিং করে নেপাল ২০ ওভারে করে ৮ উইকেটে ১৪৮ রান। তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ আটকে যায় ১২৯ রানে।

ব্যাট করতে নেমে ১২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় নেপাল। পঞ্চম ওভার পর্যন্ত নেপালের ব্যাটসম্যানেরা মাত্র দুই বাউন্ডারি মারতে পেরেছেন। ষষ্ঠ ওভারে রোহিত পৌডেল টানা দুটি চার মেরে সেই সংখ্যা দ্বিগুণ করেন।

এরপর কুশল মল্লার ২১ বলে ৩০ রানের ইনিংস নেপালকে বেশ খানিকটা এগিয়ে দেয়। ৩৫ বলে ৩৮ রান করেন রোহিত। শেষদিকে গুলশান জার ২২ এবং দীপেন্দ্র সিংয়ের ১৭ রানে ভর করে ১৪৮ করে নেপাল।

তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে তোলে ৪০ রান। এ সময়ে আউট হন কাইল মায়ার্স ও আকিম অগাষ্টি। প্রথম ৬ ওভার শেষেই নেপালের স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। তাডে ৫৩ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় চার উইকেট।

এরপর কিসি কার্টি ও জেসন হোল্ডার দ্রুত ফিরে গেলে বিপদ বাড়ে ক্যারিবীয়দের। শেষ ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৪৯ রান। শেষ দুই ওভারে ৩০ রান। তবে ১৯তম ওভারে করণ কেসির বলে আকিল ৯ বলে ১৮ রান করে আউট হলে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জেতার সম্ভাবনা শেষ হয়ে যায়।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল।

সংক্ষিপ্ত স্কোর:
নেপাল: ১৪৮/৮ ( রোহিত ৩৮, কুশল ৩০; হোল্ডার ৪/২০, আকিল ১/১৮)
ওয়েস্ট ইন্ডিজ: ১২৯/৯ ( নভীন বিদাইসি ২২, আকিল ১৮; কুশল ২/ ১৭, রোহিত ১/২০)
ফল: নেপাল ১৯ রানে জয়ী
ম্যাচসেরা: রোহিত পৌডেল।

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ