হোম > খেলা

পোপের সেঞ্চুরিতে জবাব দিচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

সেঞ্চুরি উদযাপন করছেন ওলি পোপ। ছবি: এএফপি

লিডস টেস্টে ভারতের ৪৭১ রানের জবাবে সমানতালে ব্যাট করছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে দ্বিতীয় দিন শেষে সেঞ্চুরি করে অপরাজিত আছেন ওলি পোপ। সঙ্গে শূন্য রানে ক্রিজে আছেন হ্যারি ব্রুক। ফিফটি করে ৬২ রানে আউট হয়েছেন বেন ডাকেট। ইংল্যান্ডের রান ৪৯ ওভারে ৩ উইকেটে ২০৯।

এর আগে জয়সওয়াল (১০১), শুভমান গিল (১৪৭) ও ঋষভ পান্তের (১৩৪) সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় ভারত। প্রথম দিনেই সেঞ্চুরি করেন জয়সওয়াল ও পান্ত। দ্বিতীয় দিনে ১৪৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেন পান্ত। গিলের সঙ্গে তার জুটিই ভারতকে চারশ পার করে। এ দুজন আউট হতেই শুরু হয় আসা-যাওয়ার মিছিল।

পান্তের পরের ৬ ব্যাটারের মধ্যে একমাত্র রবীন্দ্র জাদেজা (১১) দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন। বাকিদের মধ্যে কারুন নায়ার (০), শার্দুল ঠাকুর (১), জসপ্রীত বুমরাহ (০) ও প্রসিধ কৃষ্ণ (১)।

ইংল্যান্ডের পক্ষে চারটি করে উইকেট নেন জশ টং ও অধিনায়ক বেন স্টোকস। একটি করে উইকেট দখল করেন ব্রেন্ডন কার্স ও শোয়েব বশির।

জবাবী ইনিংসে ব্যাট করতে নেমে জ্যাক ক্রুলি দ্রুত ফিরলেও ডাকেট ও পোপের জুটিতে বিপদ কাটিয়ে ওঠে ইংল্যান্ড। মাঝে রুট করে যান ২৮ রান।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ১১৩ ওভারে ৪৭১/১০ (গিল ১৪৭, পান্ত ১৩৪, জয়সওয়াল ১০১; স্টোকস ৪/৬৬, টং ৪/৮৬)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৯ ওভারে ২০৯/৩ (পোপ ১০০*, ডাকেট ৬২; বুমরাহ ৩/৪৮)

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন