হোম > খেলা

ডাবল সেঞ্চুরি পর মাঠেই সেজদা খাজার

স্পোর্টস ডেস্ক

গল টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির দেখা পান উসমান খাজা। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাওয়ার পর মাঠেই সিজদা দেন এই ওপেনার।

খাজার এমন উদযাপনের যথার্থতা আছে। লম্বা টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। গল টেস্টের প্রথম দিন শেষে ১৪৭ রানে অপরাজিত ছিলেন খাজা।

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরি তুলে নেন। এজন্য মোকোবেলা করেন ২৯৮ বল। প্রবাথ জয়সুরিয়ার শিকার হওয়ার আগে ২৩২ রান করেন তিনি। এই সংস্করণে তার আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৯৫ রানের। এবার ছাড়িয়ে গেলেন নিজেকে। এটা শ্রীলঙ্কার মাটিতে কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড।

৩৮ বছর ৪২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি হাঁকান খাজা। অস্ট্রেলিয়ার আর কোনো ওপেনার এতো বছর বয়সে ডাবল সেঞ্চুরির দেখা পাননি। সব মিলিয়ে হিসেব করলে তালিকার দুইয়ে থাকবেন খাজা। অজি ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি আছে কেবল স্যার ডন ব্র্যাডম্যানের। ৩৯ বছর ১৪৯ দিন বয়সে এই ডাবল সেঞ্চুরি করেন ব্র্যাডম্যান।

খাজার ডাবল সেঞ্চুরি ও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রান পাহাড়ে চড়েছে অস্ট্রেলিয়া। এই রিপোর্ট লেখার সময় ৪ উইকেটে ৫৬০ রান করেছে তারা। তৃতীয় ব্যাটার হিসেবে ১৪১ রান করে আউট হন স্মিথ। সেঞ্চুরির খুব কাছে আছেন জশ ইংলিশ। ৯৬ রানে অপরাজিত আছেন তিনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা