হোম > খেলা

সিডনিতে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা সংবর্ধিত

বিএমএফএ-এর নতুন নেতৃত্বে হুমায়ুন কবির

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ার (বিএমএফএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভি ও এখন টেলিভিশনের সাবেক স্পোর্টস ইনচার্জ হুমায়ুন কবির রোজ।

নতুন কমিটি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে। এই সংগঠনের পক্ষ থেকে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকদের ২৭ আগস্ট সিডনিতে সংবর্ধনা দেওয়া হয়।

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়কে ঘিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা ১৪ সাংবাদিককে সম্মাননা স্মারক উপহার দিয়েছে বিএমএফএ।

সিডনির ল্যাকেম্বা ফাংশন হলে গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন প্যারামাট্টা সিটি লর্ড মেয়র মার্টিন জাইতার। উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও সংগঠকরাও।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের সংবাদ, কমিউনিটি, খেলাধুলা, ক্রিকেট ও সাফল্যের গল্প তুলে ধরতে ভবিষ্যতে আসবিডি টিভি নামে একটি আধুনিক অনলাইন নিউজ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন বিএমএফএ’র সভাপতি হুমায়ুন কবির রোজ।

টিভির পর্দায় লর্ডস টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

দিনুসার ব্যাটিং বীরত্বে টেস্ট ড্র, সিরিজ জিতল ভারত

জয়ের ধারা ধরে রাখল বার্সা

'প্লে এন্ড স্টাডি, উইন দ্যা রেস'- শাহরিয়ার নাফীসের ক্রিকেট বইয়ের মোড়ক উন্মোচন কাল

কঠিন পরীক্ষায় পিএসজি ও রিয়াল

স্মিথ-কক্সের ব্যাটে ইংল্যান্ডের লড়াই

সংবাদ সম্মেলনে এলেন না কোচ ও খেলোয়াড়!

অস্ট্রেলিয়া সফর : আমাদের বিশ্বাসটা আরো শক্ত হলো

লক্ষ্য ফাইনালÑবললেন অধিনায়ক জ্যোতি