হোম > খেলা

বিকেএসপিতে ক্রীড়া উন্নয়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার

‘দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ফুটবল ও বাংলাদেশ ক্রিকেটের অনন্য ভূমিকা’ শীর্ষক সেমিনার আজ রোববার বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছে। অডিও ভিজ্যুয়াল সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন আমার দেশ-এর ক্রীড়া সম্পাদক এম. এম. কায়সার এবং চ্যানেল-২৪-এর বিশেষ সংবাদদাতা ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) সভাপতি রেজওয়ান উজ জামান।

আরো বক্তব্য দেন- জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ শফিকুল ইসলাম মানিক, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বিসিবির সিনিয়র কোচ (এইচপি দল) দিপু রায় চৌধুরী, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শেখ আসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, হেড অব অপারেশন ও বিসিবির গেম ডেভেলপমেন্ট হাবিবুল বাশার সুমন এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ স্বপন কুমার দাস।

সেমিনারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ডের নির্বাচিত প্রতিনিধি, ফুটবল ও ক্রিকেটের সাবেক খেলোয়াড়, ক্লাব সংগঠক, ক্লাব প্রতিনিধি, কোচ ও ক্রীড়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সেমিনারের মাধ্যমে মূলত দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ফুটবল ও ক্রিকেটের ঐতিহ্য, ঐতিহাসিক ক্রমধারা, বিভিন্ন সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সবশেষে সভাপতি দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক সাফল্য ও উন্নতির লক্ষ্যে ফুটবল ও ক্রিকেট যুগপৎভাবে এগিয়ে যাবেÑএ আশা রেখে সেমিনারের সমাপ্তি টানেন।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!