হোম > খেলা

ফলোঅনে পড়ে ধুঁকছে পাকিস্তান

কেপটাউন টেস্ট

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

কেপটাউন টেস্টে ফলোঅনে পড়েছে পাকিস্তান। নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে ৬১৫ রানে থামে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯৪ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ফলোঅনে পড়ে আবার ব্যাট করতে নেমেছে তারা।

প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ছাড়া আর কোনো ব্যাটার দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। চতুর্থ উইকেটে ৯৮ রান যোগ করেন তারা।

নাহলে আরও কম রানে গুটিয়ে যেতে পারতো পাকিস্তান। বাবর ৫৮ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। এরপর রিজওয়ানও আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ৪ রানের জন্য ফিফটি বঞ্চিত হন এই উইকেটরক্ষক ব্যাটার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেয়েছে পাকিস্তান। এই রিপোর্ট লেখার সময় বিনা উইকেটে ৬৩ রান করেছে অতিথিরা।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের