হোম > খেলা

সাবালেঙ্কা-ওসাকা ফাইনালে, ছিটকে গেলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক

নাওমি ওসাকার সঙ্গে আরিনা সাবালেঙ্কা

অস্ট্রেলিয়ার কোর্ট আরিনা সাবালেঙ্কার জন্য যেন দারুণ পয়া। ব্যাপারখানা এমন- র‌্যাকেট হাতে নামলেই যেন জয়ের দেখা পেয়ে যান বেলারুশ সুন্দরী। ক্যারিয়ারের এ দারুণ ছন্দটা ধরে রেখেছেন ২০২৩ সাল থেকে। অস্ট্রেলিয়ার মাটিতে ২৬ ম্যাচ খেলে ২৫টিতেই সাফল্যের হাসি হেসেছেন র‌্যাংকিংয়ের এই নাম্বার ওয়ান তারকা। হার বলতে মাত্র একটি। সেও গত বছরে কথা- ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে হেরেছিলেন এলেনা রাইবাকিনার কাছে।

তবে এবারের অস্ট্রেলিয়া সফরেও জয়ের পথেই হেঁটে চলেছেন সাবালেঙ্কা। ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনকে সামনে রেখে খেলে চলেছেন দুর্দান্ত। দাপুটে পারফরম্যান্সের ধারাটা ধরে রেখে আজ শনিবার কেটে ফেলেছেন ডব্লিউটিএ ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালের টিকিট। সেমিফাইনালে অষ্টম বাছাই মিরা আন্দ্রেভাকে সরাসরি সেটে ৬-৩ ও ৬-২ গেমে ধরাশায়ী করেছেন। ক্যারিয়ারে দুজন মুখোমুখি হয়েছেন সব মিলিয়ে চারবার। তার মধ্যে কুইন্সল্যান্ড টেনিস সেন্টারে আন্দ্রেভার বিপক্ষে সাবালেঙ্কা পেলেন তৃতীয় জয়।

আগামীকাল রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে সাবালেঙ্কা মুখোমুখি হবে রুশ কোয়ালিফাইয়ার পলিনা কুদারমেতোভার। একক ইভেন্টে এ নিয়ে ক্যারিয়ারের ৩২তম ফাইনাল খেলবেন ২৬ বছরের এ তারকা।

তিন মেজর ট্রফির মালকিন সাবালেঙ্কার মতো বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রস্তুতি দারুণভাবে শেষ করতে যাাচ্ছেন নাওমি ওসাকাও। নিউজিল্যান্ডের অকল্যান্ডে জাপানিজ এ তারকাও রয়েছেন দারুণ ফর্মে। জয়ের ট্র্যাকে থেকে এবার পৌঁছে গেছেন এএসবি ক্লাসিকের ফাইনালে। বৃষ্টির কারণে পিছিয়ে যাওয়া সেমিফাইনাল ম্যাচটি আজ শনিবার জিতেছেন ৬-৪ ও ৬-২ গেমে। শেষ চারের ম্যাচে সাবেক নাম্বার ওয়ান এ তারকা হারিয়ে দিয়েছেন আলিসিয়া পার্কসকে। আজ ফাইনালে তার প্রতিপক্ষ ড্যানিশ কন্যা ক্লারা টাউসন।

তবে অস্ট্রেলিয়ান ওপেনের আগে অঘটনের শিকার হয়েছেন নোভাক জোকোভিচ। শীর্ষ বাছাই এ সার্বিয়ান তারকা ছিটকে গেছেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকে। কোয়ার্টার ফাইনালে মার্কিন খেলোয়াড় রেইলি ওপেলকার কাছে সরাসরি সেটে ৭-৬ (৮-৬) ও ৬-৩ গেমে হার মানেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক।

বেলজিয়ামের সেনেগাল-পরীক্ষা

‘মেসি সুপারম্যান, রোনালদো ব্যাটম্যান’

চার খেলোয়াড়ের পেনাল্টি নিতে অনীহা, জার্মানির বিদায়ের পর চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে