হোম > খেলা

তিন বদল নিয়ে ‘সেমিফাইনালে’ বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

জিতলেই ফাইনাল। হারলেই বিদায়। বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটা এশিয়া কাপের ‘ সেমিফাইনালে’ পরিণত হয়েছে। সেই সেমিতে টসে জিতেছে বাংলাদেশ। বেছে নিয়েছে বোলিং। দুবাইয়ের উইকেটে রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড ভালো। তাছাড়া বাংলাদেশ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে এই ভেন্যুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান তাড়া করে জিতেছে। আরেকবার এই সম্ভাবনায় চোখ রেখে বাংলাদেশ এই ম্যাচেও বোলিং বেছে নিয়েছে।

আগে বোলিংয়ের কারণ হিসেবে এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী বলছিলেন, 'শুকনো উইকেটে আমরা আগে বোলিং করলে বাড়তি সুবিধা পাবো। আর এখানে রান তাড়া করে আমরা ম্যাচ জিতেছি সেটাও আগে বোলিংয়ের কারণ। তবে ম্যাচ জিততে হলে আমাদের অবশ্যই ভালো ব্যাটিং করতে হবে।'

অল ইর্ম্পোটেন্ট এই ম্যাচেও বাংলাদেশ তাদের নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না। ইনজুরি থেকে মুক্তি মেলেনি তার। একাদশে তিনটি বদল এনেছে বাংলাদেশ। আগের ম্যাচে খেলা মোহাম্মম সাইফুদ্দিন, নাসুম আহমেদ এবং ওপেনার তানজিম হাসান তামিম এই ম্যাচে খেলছেন না। এই ম্যাচে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও শেখ মাহেদি।

বাংলাদেশ দল: পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের